1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি মিঠু ও সম্পাদক সাত্তার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি মিঠু ও সম্পাদক সাত্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ জন খবরটি পড়েছেন
Anath Mondal

শ্যামনগর প্রতিনিধি। বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সভাপতি পদে নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক পদে জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার(২ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে কন্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়া অন্যান্য সদস্যও সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য সহ নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার প্রধান উপদেষ্টা হিসাবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে মনোনীত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar