1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি । অভয়নগরের নওয়াপাড়ার আল মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সে নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, গত ৩০ জুলাই দুপুরে আল-মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে একটি নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। নবজাতকের পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন একখানা লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. জসীম উদ্দীনকে আহবায়ক করে মেডিকেল অফিসার ডা. খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস) ডা. মো. দিদার এ ইলাহী ইমুকে সদস্য করা হয়।

তিনি আরো বলেন, এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত করার পরেই বলা যাবে নবজাতক শিশুটির মৃত্যুর সঠিক কারণ।

নবজাতক পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন বলেন, গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে আল মদিনা হাসপাতালে ভর্তি করার পর ওই রাতে সিজারিয়ানে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এসময় মা ও নবজাতক শিশু দুজনই সুস্থ থাকে। শুক্রবার সকালে নবজাতক শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন পরিবারের লোক হাসপাতালের নার্সদের ডাকলে তারা কেউ কেবিনে আসেনি। তাদের গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রোগীর পরিবার আমার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবারকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোগীর চিকিৎসা করতে কোনো ধরণের গাফিলতি করি নাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar