1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটায় মাদ্রাসা শিক্ষক এনামুলের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম মন্টু দেবহাটা প্রতিনিধি। দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল কবীরের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঘন্টাব্যাপী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করে তারা। মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তরা বলেন, সহকারী শিক্ষক এনামুল কবীর শিক্ষক শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালিন সময় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম করেছেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইপো পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন। এমনকি শিক্ষক নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষক থেকে জোর পূর্বক টাকা আদায় করতেন তিনি। টাকা দিতে না পারলে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দিতেন। খন্ডকালীন শিক্ষকদের বেতন নিয়ে মাসের পর মাস তাদের হয়রানি করতেন এনামুল। এছাড়া মাদ্রাসায় বসে মাদক সেবন করতেন তিনি। প্রতিবাদ করায় এক শিক্ষককে ইয়াবা দিয়ে পুলিশি হয়রানি করান বলে অভিযোগ রয়েছে । মাদ্রাসা থেকে সরকারি বই বিক্রি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ আত্মসাৎ, ঘুষ, চাঁদাবাজী, শিক্ষক ও ছাত্রদের সাথে অশালীন আচরণ কোন কিছুই থেমে ছিল না বলে দাবি করা হয় মানববন্ধনে।

এছাড়া অসংখ্য অপরাধ করা এনামুল বিগত ৫ আগস্টের পর থেকে মিথ্যা নাটক সাজিয়ে প্রতিষ্ঠানে আসছেন না। বিগত দিনগুলোতে মাদ্রাসায় এসে স্বাক্ষর করে চলে যেতেন। তিনি ৫ বছর নিজের অংকের ক্লাস না নেওয়ার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন বলেও দাবি তোলা হয়। প্রতিষ্ঠানের চেক বই, রেজুলেশন খাতা সহ বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে রেখেছেন। এধরনের নানাবিধ অভিযোগ করে শিক্ষার্থীরা অবিলম্বে এনামুল কবীরের পদত্যাগ চেয়ে রাস্তা অবরোধ করে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান এসে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

এরপরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন মোল্যা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকল দাবি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিস বরাবর প্রদানের পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar