দামুড়হুদা প্রতিনিধি। মেহেরপুরের দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত শফিকুল ইসলাম (৫০) উপজেলার কার্পাসডাঙ্গা কলোনিপাড়ার এরশাদ মাস্টারের ছেলে । তিনি কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো এদিন সকাল ৭টার দিকে শফিকুল ইসলাম হাঁটতে বের হন। এসময় তিনি মুজিবনগর সড়কের ফকিরখালীর নিকট পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি দামুড়হুদা মডেল থানার ওসি মো. আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।