1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকরা মানববন্ধন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা প্রশাসন চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে একটি সরকার ক্ষমতায় থাকলেও শিক্ষকদের জীবন মান উন্নয়নে এমন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বাজারে দ্রব্যের মূল্যের উর্ধ্বগতির কারণে দ্রব্য সামগ্রী ক্রয়করা কঠিন হয়ে পড়েছে। তারা আরো বলেন দেশের ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি একই শিক্ষাগত যোগ্যতা ও একই সিলেবাসে পাঠদান কার্যক্রম চললেও বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি ও বেসরকারি নাম দিয়ে শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের একটি বৈষম্য সৃষ্টি করে রেখেছে  যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়।

শিক্ষকরা আরো বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়নে দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে। তাই সকল দিক বিবেচনা করে এমপিও ভুক্তি শিক্ষকদের এই ন্যায্য দাবি পূরণ করার জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সবাই দৃষ্টি কামনা করেছেন। একই সাথে শিক্ষক বৃন্দ ষষ্ঠ গ্রেড প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের এবং সপ্তম গ্রেডে সরকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও প্রদয়নের দাবি করেছেন।

মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, গগন মাদ্রাসার সুপার মাও: ওবায়দুল হক,  তাফালবাড়ী কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আঃ মালেক রেজা, প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, মোঃ নান্না মিয়া, এইচএম সেলিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar