1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আন্তর্জাতিক শিক্ষক দিবস - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

আন্তর্জাতিক শিক্ষক দিবস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫০ জন খবরটি পড়েছেন

মাও: মো: আনোয়ারুল ইসলাম। আগামী ৫ অক্টোবর আর্ন্তজাতিক শিক্ষক দিবস। এই শিরোনাম থেকে বুঝা যায়,পৃথিবীর সকল দেশে শিক্ষাপ্রতিষ্ঠান আছে এবং সে সমস্ত প্রতিষ্ঠানে পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন। শিক্ষকতা পেশা নিঃসন্দেহে সর্বোত্তম পেশা। এ প্রসঙ্গে রাসূল (সা.) বলেন, “আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে (দারেমী)”। তিনি আরো বলেন,“তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় (বুখারী)” ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাসূল (সা.) এর এ সমস্ত বাণী পড়ে আমরা শিক্ষক হতে উৎসাহিত হই। কিন্তু লেখাপড়া শেষ করে যখন এ পেশায় আত্মনিয়োগ করি,তখন মনে হয় এটা সবচেয়ে নিম্নমানের পেশা। কেননা এই পেশায় বেতন ভাতা উল্লেখ করার মত নয়। বিশেষ করে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা খুবই সামান্য ।

বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্ব ব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।

একজন বি.এ(অনার্স)সহ এম.এ পাস করা শিক্ষার্থী যখন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন,তখন তিনি যে বেতন-ভাতা পান তা মাত্র ১২,৭৫০/- (বার হাজার সাতশত পঞ্চাশটাকা)। যেটা তার অনান্য পেশায় নিয়োজিত বন্ধুবান্ধব, আত্বীয়-স্বজন এমনকি পরিবারে পিতা-মাতা,ভাই-বোনকেও বলতে লজ্জা বোধ করেন। এমন স্বল্প বেতন ভাতায় কিভাবে একজন শিক্ষক ছাত্র/ছাত্রীদের মনোযোগী হয়ে পাঠদান করাতে পারেন? এটা ভাববার বিষয়।

অথচ এ শিক্ষকের হাতে গড়া শিক্ষার্থীরা যখনঅনান্য পেশায় যোগদান করে তখন তারা তাদের শিক্ষকদের চেয়ে বেতন-ভাতা ঢের বেশি পায়। যেটা একজন শিক্ষকের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। তাই শিক্ষার গুণগত মান ধরে রাখতে হলে বিশেষ ভাবে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা ব্যতিত কোন বিকল্প নেই। কেননা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা ৯৫ ভাগেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি।

পাশাপাশি শিক্ষকদের মানমর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের শাসনের ন্যূনতম সুযোগ শিক্ষকদের হাতে থাকা দরকার বর্তমানে শিক্ষার্থীরা হাজারো অপরাধ করলেও শিক্ষকদের শাসন করার সুযোগ থাকেনা। যাতে করে দিনদিন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের সম্মান করার প্রবণতা কমে আসছে। যদি দেশে শিক্ষা মন্ত্রনালয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আন্তরিকতার সাথে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দূরবস্থার কথা সরকারকে বুঝাতে চেষ্টা করেন,তাহলে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন আসবে এবং শিক্ষার গুণগত মান যথাযথ ভাবে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

লেখক- উপাধ্যক্ষ,গাজীপুর রউফিয়া কামিল মাদরাসা, অভয়নগর, যশোর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar