1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের অভয়নগরে এইচএম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

যশোরের অভয়নগরে এইচএম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী, যশোর।। যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ার ঐতিহ্যবাহী মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলে এইচএম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া সরকারি কলেজ ও মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের দুটি ভেন্যুতে উপজেলার ১১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। উক্ত মেধাবৃত্তি পরীক্ষার সার্বিক পরিদর্শন করেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, সরকারি বিএল কলেজের সহকারি অধ্যাপক সেবানন্দ চক্রবর্তী, সহকারি অধ্যাপক মো. জোবায়ের হোসেন, গাজীপুর রউফিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার সিনিয়র প্রভাষক কবি ও সাংবাদিক বিলাল হোসেন মাহিনী, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, আব্দুল গাফফার শেখ, রুনা লায়লা, মো. শাহিনুর রহমান, আব্দুল আলিম, মানিক চন্দ্র ধর, মো. জাকারিয়া হোসেন, মো. আকবর হোসেন প্রমুখ।

এইচএম ফাউন্ডেশনের পরিচালক ও মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. বাবুল হাসান জানান, এবারই প্রথম আমরা এই মেধাবৃত্তিটি চালু করেছি, শিক্ষার্থী ও অভিভাবকদের আশানুরূপ সাড়া পেয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের একাডেমিক এ্যাডভাইজার অচিন্ত্য কুমার সাহা মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করায় আগামিতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar