বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বাতাস ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।
ঢাকার পরেই ছিল কিরগিজস্তানের বিশকেক, যার স্কোর ছিল ২৪৪। ইরাকের বাগদাদ ২৩৬ স্কোর নিয়ে তৃতীয়, ভারতের দিল্লি ২১৮ স্কোর নিয়ে চতুর্থ এবং কঙ্গোর কিনশাসা ২১২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়।
১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বায়ু এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এমন অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কাজ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।