1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে মৎস্য ঘেরে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের মাঠে এ দূর্ঘটনা ঘটে। সুজল সরকার ওই গ্রামের রকেট সরকারের ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, রোববার সকালে সুজল সরকার তাদের নিজস্ব মৎস্য ঘেরে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের বাসিন্দা অনিক রায় জানান, মৎস্য ঘেরে কাজ করতে গেলে সুজলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। আমার ডাক চিৎকারে দ্রুত আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুজলের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar