1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন কয়েক হাজার শিক্ষক। আজ সোমবার পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করেছে। এ ঘটনায় শাহবাগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আন্দোলনকারীরা ‘সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ’-এর ব্যানারে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। দুপুর একটা নাগাদ তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে তাঁদের লাঠিপেটা করা হয়। পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

আন্দোলনকারীরা জানান, সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপ নিয়ে টালবাহানা চলছে।

তাদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরপর লিখিত পরীক্ষা, ভাইভা ও ফল প্রকাশ করা হয়। ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তও হন। কিন্তু হাইকোর্ট ৬ ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করে রায় দেন।

আন্দোলনকারীরা আরও বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা যোগদান করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত। তারা অবিলম্বে কাজে যোগ দিতে চান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar