1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে স্কুলে অসুস্থ হয়ে প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে স্কুলে অসুস্থ হয়ে প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরের জয়নগর প্রি ক্যাডেট স্কুলে কোচিং চলাকালীন অসুস্থ হয়ে রাফি (৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রাফি জয়নগর প্রি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। সে খুলনা জেলার কয়রা থানার ফুলতলা গ্রামের আনিসুর রহমানের বড় ছেলে। রাফির বাবা আনিসুর পেশায় একজন গ্রাম্য ডাক্তার। রাফির মা সেলিনা আক্তার ব্র্যাকে চাকরির সূত্রে শ্যামনগর কাশিমাড়ী গ্রামে ভাড়া থাকতো। ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ৮টার সময় জয়নগর প্রি ক্যাডেট স্কুলে ঘটনাটি ঘটে।

রাফির মা সেলিনা আক্তার কান্নায় ভেঙে পড়েন এবং সন্তানকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবাকে সকালে দুধ দিয়ে ভাত খাবিয়ে স্কুলে পাঠিয়েছিম। আমার বাবা আমার হাতে আর কখনো ভাত খাবেনা বলে কাঁদতে থাকেন।

জয়নগর প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা তাজুন নাহার বলেন, কোচিং চলাকালীন সময় রাফি বলে ম্যাডাম আমার মাথা ব্যাথা করছে। তখন আমরা তাকে আলাদা করে বসিয়ে রাখি এবং রাফির মাকে কল করে সব বলি। রাফির মা রাফিকে একটা ভ্যানে উঠিয়ে বাড়ি পাঠিয়ে দিতে বলে। তারপর রাফি একবার বমি করে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে আমরা শিক্ষক-শিক্ষিকা মিলে তাকে হসপিটালে নিয়ে আসি। আসার পর ডাক্তার বলে সে বেঁচে নেই।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar