
নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলে অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আয়ুব আলীর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাবেক শিক্ষক মুজিবর রহমান, আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক বশির আহমেদ, শিক্ষক তাজুল ইসলাম, মোঃ আমানুল্লাহ বুলবুল, সুমিত কুমার বিশ্বাস, কল্পনা গাইন, নার্গিস খাতুন, পাভেল জোয়ারদ্দার, নাজমুল হোসাইন, মোঃ মোফাজ্জেল হোসেন, পিয়ারআলী, খাঁন আলমগীর হোসেন সহ বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর স্বাগতিক বক্তব্যে বলেন ঐতিহ্যবাহী বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রীদের কলরবে মুখরিত অঙ্গন থেকে আজ তোমাদের অশ্রুসজল বিদায় আমাদেরকে বেদনাহত করেছে। আমরা দোয়া করি তোমারা দীর্ঘজীবী হও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং নিজেদের জীবনকে সুন্দর ভাবে গড়বে।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সাদি বলেন, আমরা বিদায়ী পথিক, শীতের শেষ, বসন্তের সুভাগমন। যখন প্রকৃতি হয়ে উঠছে প্রাণবন্ত, মানব মনে ফিরে আসছে সজীবতা, ঠিক সেই মুহূর্তে আমাদের মনকে ব্যথিত করে আমাদের মাঝে বেজে উঠেছে করুণ সুর বিদায়।