1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুয়েটে উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কুয়েটে উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন

খুলনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। বর্তমানে ভিসি মুহাম্মদ মাছুদ এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে ভর্তি করা হয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রধান কারণ হলো ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালু করার জন্য একটি পক্ষ কাজ করছে, এবং এর ফলে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এবং উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পেশ করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুয়েটে থেমে থেমে সংঘর্ষ চলে। ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি জানান।

বর্তমানে কুয়েটের পরিবেশ কিছুটা থমথমে রয়েছে। তবে, কুয়েটের বাইরের দোকানপাট খোলা আছে। প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar