1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার লাশ পাশে রেখেই পরীক্ষা দিলেন মনিষা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাবার লাশ পাশে রেখেই পরীক্ষা দিলেন মনিষা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

বামনা (বরগুনা)প্রতিনিধি। বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত বাবার লাশ বাড়িতে রেখে ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছেন মনিষা রানী বিশ্বাস। বৃহস্পতিবার বামনা সরকারি কলেজ কেন্দ্রে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষা শেষে স্বজনদের সঙ্গে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত নির্ঝর কান্তি বিশ্বাস ননী বামনা প্রেস ক্লাব ও বামনা উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক খোলাকাগজ পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি বামনা সদরে বন্ধুজন মোবাইল সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে ব্যবসার কাজে যাওয়ার পথে শহরের কলেজ রোডে পুলিশের পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। প্রথমে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট ও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

বামনা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত সাংবাদিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। বাবাকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন।”

নিহত সাংবাদিকের স্ত্রী সুবর্না বিশ্বাস স্বামীকে হারিয়ে এখন পাগলপ্রায়। স্বামীর মরদেহের পাশে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।

বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, “মনিষা বিশ্বাস আমার কলেজ থেকে এ বছর স্নাতক পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার অকাল মৃত্যুতে তার পরীক্ষায় অংশগ্রহণ থেমে নেই। এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar