1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ফাতেমা (প্রা:) হাসপাতালে ভুল অপারেশনে ১ প্রসূতির মৃত্যু, আশংকাজনক অপর ১ জন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

অভয়নগরে ফাতেমা (প্রা:) হাসপাতালে ভুল অপারেশনে ১ প্রসূতির মৃত্যু, আশংকাজনক অপর ১ জন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রা:) হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে আসমা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার রাত ৮টার পর এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুর ২টার সময় ওই হাসপাতালে আসমা বেগম ও শারমিন বেগম নামের দুজন নারীকে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর ওই দুই রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ফলে অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

সেখানে পৌঁছানোর পর আনুমানিক রাত ৭টার সময় আসমা বেগম নামের নারীর মৃত্যু হয়। নিহত আসমা বেগম মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

নিহতের ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, আমার বোনকে ফাতেমা হাসপাতালের ডাক্তার সেলাই ঠিক মতো না দেওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বোনটি আমার মারা গেছে, ৫ ব্যাগ রক্ত দিয়েও আমরা বোনকে বাঁচাতে পারলাম না। ভুল অপারেশন করার জন্য আমার বোন মারা গেছে আমি এর সঠিক বিচার চাই।

অন্যদিকে একই ঘটনায় অপর এক প্রসূতি নারীর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর নাম শারমিন বেগম (২৫)।
তিনিও একই গ্রাামের বাবু মোল্লার স্ত্রী।

এ ব্যাপারে ফাতেমা (প্রা:) হাসপাতালের ডা. মনজুরুল মোরশেদ বলেন, সিজার অপারেশন করার পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, আমি রাতে বিষয়টি শুনেছি এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, বিষয়টি এইমাত্র শুনলাম, এমন ঘটনা ঘটলে তদন্ত করে দেখা হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অনিয়ম বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি ঢাকাতে প্রোগ্রামে রয়েছি। রোজার আগেই অভয়নগরের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar