1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীর ১কোটি ৩০ লাখ টাকা নিয়ে প্রতারকের চম্পট - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীর ১কোটি ৩০ লাখ টাকা নিয়ে প্রতারকের চম্পট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

১কোটি ৩০ লাখ টাকা ফিরে পেতে মৎস্যঘের মালিকদের সংবাদ সম্মেলন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে ওষুধ কোম্পানির ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল রউফ খাঁন নামে এক প্রতারক এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে শনিবার দুপুরে ভুক্তভোগী সাত মৎস্যঘের মালিক নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মঈন গাজী। তিনি বলেন, ‘আমরা সকলে মৎস্যঘের মালিক। মাছের ঘেরে বিভিন্ন ধরণের ওষুধের প্রয়োজন হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে টেকনিকাল কেয়ার নামে একটি ওষুধ কোম্পানির মালিক পরিচয়ে আব্দুল রউফ খাঁন আমাদের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি উদপাড়া গ্রামের হামিদুর রহমানের ছেলে।

তার কোম্পানির ‘ইউইএল ব্যাকট্রল’ নামে একটি ওষুধ মাছের ঘেরে ব্যবহারের পরামর্শ দেন। পরামর্শ মত দুই হাজার ৫শ টাকা কেজি দরে ওই ওষুধ কিনে আমরা ব্যবহার করতে শুরু করি। পাওডার জাতীয় ওষুধ ব্যবহার করে ভালো ফলাফল আসছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আব্দুল রউফ খাঁন আমাদের এক এক জনের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন।’‘২০২৪ সালের জুলাই মাসে অভয়নগর উপজেলায় কোম্পানির ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার ধোপাদী গ্রামের মৃত সাহেব আলী গাজীর ছেলে আমি মঈন গাজীর ১৪ লাখ ৫০ হাজার টাকা, আমার ভাই জসিম গাজীর পাঁচ লাখ টাকা, একই গ্রামের মৃত মতুল সরদারের ছেলে রাজন সরদারের ২০ লাখ টাকা, রাজ্জাক গাজীর ছেলে জাকির গাজীর ২০ লাখ টাকা, আলম মোল্যার ছেলে কামরুল মোল্যার ১০ লাখ টাকা, সুন্দলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নিরাপদ মন্ডলের ছেলে অতীত মন্ডলের ৪০ লাখ টাকা ও মশিয়াহাটী গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাসের ২০ লাখ টাকা মোট এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে অভয়নগর থেকে পালিয়ে যান তিনি।’

মঈন গাজী আরো বলেন, ‘এরপর আব্দুল রউফ খাঁনকে খোঁজাখুঁজি শুরু করি। স্থানীয় ও রাজশাহী পুলিশের সহযোগিতায়ও তার সন্ধান মেলেনি। বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ব্যাংক, এনজিও ও সমিতি থেকে ঋণ করা টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। ‘ইউইএল ব্যাকট্রল’ ওষুধের ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল রউফ খাঁন আমাদের সঙ্গে প্রতারণা করে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতারক আব্দুল রউফ খাঁনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা ফিরে পেতে সরকার সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।’

এ ব্যাপারে আব্দুল রউফ খাঁনের ০১৯৯৩-১৭৮৭২৯ নম্বরে বারবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar