1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিএনপি কর্মী আজিজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

দৌলতপুরে বিএনপি কর্মী আজিজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৫ জন খবরটি পড়েছেন

জহুরুল হক, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিডি) কার্ড নিয়ে বিরোধে বিএনপি কর্মী আব্দুল আজিজ (৩৫) হত্যাকান্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজার এলাকায় মানববন্ধন শেষে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ করেন।

গেল বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মথুরাপুর স্কুল বাজার এলাকায় সরকারী সহায়তার ভিজিডি‘র কার্ড নিয়ে বিরোধের জেরে স্থানীয় যুবক পলাশের ছুরিকাঘাতে গুরুতরর আহত হন আব্দুল আজিজ। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুরে নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের কয়েক ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার আসামিদের মধ্যে বিএনপি নেতা শহিদুল ইসলাম ওরফে মাহাবুল মাস্টার (৫২) কে গ্রেপ্তার করে। বাকিরা পলাতক রয়েছে।

নিহত আব্দুল আজিজ স্থানীয় খেলাফত উদ্দীনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। মামলায় অভিযুক্তরাও একই দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। নিহতের স্ত্রী রুবিনা খাতুন বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি চরম অসহায় অবস্থায় আছি।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, পুলিশ এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar