1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি বিএনপির যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বেনাপোল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি বিএনপির যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি। যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে একটি এডহক কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন আবু তাহের মোস্তাফিজ্জোহা সেলিম। রবিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তিন সদস্যের এই এডহক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত শামসুজ্জোহা সরদারের পুত্র।

মোস্তাফিজ্জোহা সেলিম কেবল শিক্ষাঙ্গনেই নন, স্থানীয় সংস্কৃতি ও ব্যবসায়িক মহলেও পরিচিত মুখ। তিনি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বেনাপোল সরগম সংগীত এ্যাকাডেমীর সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হিসেবে ব্যবসায়ীদের সেবা দিয়ে যাচ্ছেন।

রাজনীতির ময়দানেও তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ছাত্রজীবনে তিনি যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি এবং পরবর্তীতে বেনাপোল নগর ও শার্শা উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপির নীতি নির্ধারকরা তাকে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সরকার দেশের সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সরিয়ে দেয়। এরপর থেকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়া হচ্ছিল।

মোস্তাফিজ্জোহা সেলিমকে এডহক কমিটির সভাপতি হিসেবে পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোস্তাফিজ্জোহা সেলিম জানান, তিনি এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সেবা করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি একটি রাজনীতিমুক্ত শিক্ষা পরিবেশ, সুশৃঙ্খল বিদ্যালয় এবং প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় সাড়ে তেত্রিশ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাধ্যমেই পরিচালিত হয়, যারা প্রতিষ্ঠানের তহবিল, শিক্ষক নিয়োগ ও বরখাস্তের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar