1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিস্তিনের সমর্থনে পথে শিক্ষক-শিক্ষার্থীরা, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ফিলিস্তিনের সমর্থনে পথে শিক্ষক-শিক্ষার্থীরা, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির ঢেউ লেগেছে বাংলাদেশেও। সোমবার দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা বর্জন করছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শহিদ মিনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালিত হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিক্ষোভ করছেন। অন্যদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডায় ‘নো ওয়ার্ক-নো ক্লাস’ কর্মসূচি পালন করছেন এবং এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধের জোর দাবি জানান। একইসঙ্গে তারা এই যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্রশিবিরও এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে। রবিবার রাতেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠান নোটিশের মাধ্যমে গাজার পক্ষে তাদের সমর্থন জানায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন এবং শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সোমবার এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে। রবিবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনও।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar