1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসি পরীক্ষার প্রথম দিনে অভয়নগরে অনুপস্থিত ৪১পরীক্ষার্থী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অভয়নগরে অনুপস্থিত ৪১পরীক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৪১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। বাল্যবিবাহ ও জীবিকা নির্বাহের কাজে জড়িয়ে পড়ায় অনুপস্থিতির কারণ হতে পারে বলে মনে করেন শিক্ষকেরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শন্তিপূর্ণ পরিবেশে কোনো প্রকার বহিষ্কার ছাড়াই প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, অভয়নগরে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র ছিল মোট সাতটি। পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৭৯৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪১ জন। এর মধ্যে ছাত্রী ৩০ ও ছাত্র ১১ জন অনুপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষার চারটি কেন্দ্রে দুই হাজার ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ১৮ জন ছাত্রী ও ৪জন ছাত্র। দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন। যার মধ্যে ১২ জন ছাত্রী ও ৭ জন ছাত্র। কারিগরি বোর্ডের এসএসসি ( ভোক) পরীক্ষার একটি কেন্দ্রে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জনই উপস্থিত ছিলেন।

অনুপস্থিতির বিষয়ে নওয়াপাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্য সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, ‘আমি মনে করি অভিভাবকদের সচেতনতার অভাব রয়েছে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ এবং ছেলেদের ক্ষেত্রে জীবিকা নির্বাহের কাজে জড়িয়ে পড়াও হতে পারে অনুপস্থিতির অন্যতম কারণ।’

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জানান,‘এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শন্তিপূর্ণভাবে কোনো বহিষ্কার ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়টি খতিয়ে দেখা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar