1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীরহাট হাইস্কুলের সভাপতি হলেন সৈয়দ নাসির আহমেদ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক

গাজীরহাট হাইস্কুলের সভাপতি হলেন সৈয়দ নাসির আহমেদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৯৪ জন খবরটি পড়েছেন
Syed Nasir Ahmed

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) । খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৈয়দ নাসির আহমেদ উপজেলার গাজীরহাট ইউনিয়নের মহিষদিয়া গ্রামের ঐহিত্যবাহী সৈয়দ পরিবারের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফরহাদ আলীর পুত্র। তিনি ১৯৮৪সালে ওই বিদ্যালয় থেকেই কৃতিত্বের সাথে এসএসসি পাশ করার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। গত ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে সৈয়দ নাসির আহমেদকে সভাপতি করে বিদ্যালয় পরিচালনার জন্য চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সাধারণ শিক্ষক সদস্য হিসাবে আছেন- সঞ্জিত কুমার বিশ্বাস, অভিভাবক সদস্য হিসাবে রয়েছেন- মো. বুলবুল শিকদার এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সৈয়দ নাসির আহমেদ এই স্কুলের সভাপতি হওয়ায় গোটা গাজীরহাট ইউনিয়নসহ আশ-পাশ এলাকার অভিভাবকরা খুশিতে আনন্দ প্রকাশ করেন।

সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ নির্বাচিত যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ ঐতিহ্যবাহী এই গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিষদের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নাসির আহমেদসহ নির্বাচিত সকল কর্মকর্তাদের গ্রাম অধ্যুষিত ওই এলাকায় বসবাসরত গরীব, অসহায় ও ঝরেপড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার উদ্বাত্ত আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar