ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের নগরকান্দায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একটি কেন্দ্র থেকে ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নগরকান্দা উপজেলার সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন জানান, সকাল ১০টা থেকে ওই কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এসময় অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা নগরকান্দা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
তবে, এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য জানা যায়নি।