1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দূষিত শহরের শীর্ষে ঢাকা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

দূষিত শহরের শীর্ষে ঢাকা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বায়ুদূষণের চরম পর্যায়ে পৌঁছে ফের বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৬, যা শহরটিকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে।

একই সময়ে, পাকিস্তানের করাচি ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় এবং লাহোর ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। নেপালের কাঠমান্ডু ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ এবং চীনের বেইজিংও একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’। এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরে কাজকর্ম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০০ ছাড়িয়ে গেলে অর্থাৎ ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।

দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণের মতো গুরুতর সমস্যায় জর্জরিত। শীতকালে এই দূষণ আরও বাড়ে। নানা কারণে ঢাকার বাতাস ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের কারণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar