1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারিকেল বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে বরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির

নারিকেল বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে বরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

আজিজুল ইসলাম । যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আবুল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধিত সভাপতি মোঃ আবুল হোসেন, যিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরও উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, নারিকেল বাড়িয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি রিপন সরদার, খানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাষ্টার লিয়াকত আলী, খানপুর দাখিল মাদ্রাসার সভাপতি এ. এইচ. এম. আজিজুল ইসলাম, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিহির সাহা, নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুজিবর রহমান এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াজুর রহমান, জুয়েল রানা, হাশেম আলি, রউফ সর্দার, কামরুল বিশ্বাস, জয়নাল আবেদিন, বদর উদ্দিন মাষ্টার, মাওলানা আব্দুর রাজ্জাক, নাজমুল লস্কর, আবুল হোসেন ও মিহির সাহা।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও স্থানীয়দের জন্য খাবারের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar