1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বছর পাঁচেকের একাকী জীবন, চারদিন পর উদ্ধার হলো বৃদ্ধার লাশ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বছর পাঁচেকের একাকী জীবন, চারদিন পর উদ্ধার হলো বৃদ্ধার লাশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

বদরগঞ্জ প্রতিনিধি। রংপুরের বদরগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া থেকে এক বৃদ্ধ নারীর পচাগলা লাশ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে নিজের ঘর থেকে ঊর্মিলি বেগম (৬০)-এর লাশ উদ্ধার হয়। কয়েকদিন ধরে দুর্গন্ধ ছড়ালেও আশপাশের কেউ তাঁর মৃত্যুর বিষয়টি আঁচ করতে পারেননি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবেশীরা জানান, একসময় অন্যের বাড়িতে কাজ করলেও বয়সের ভারে তা ছেড়ে দিয়েছিলেন ঊর্মিলি। বছর পাঁচেক ধরে তিনি একাই বসবাস করছিলেন। স্বামী বহুদিন আগে নিখোঁজ হন এবং একমাত্র ছেলে ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। ছেলে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পাঠাতেন, সেই অর্থে চলতেন তিনি।

বুধবার বিকেল থেকে ঘিরে থাকা দুর্গন্ধ বৃহস্পতিবার দুপুরে অসহনীয় হয়ে উঠলে কয়েকজন প্রতিবেশী দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। খাটের ওপর পচা অবস্থায় পাওয়া যায় বৃদ্ধার লাশ। প্রতিবেশীদের ভাষ্য, তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল গত রোববার দুপুরে। এরপর থেকে আর কেউ তাঁকে দেখেননি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে।

ছেলে আনারুল ইসলাম মায়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে রওনা হয়েছেন। মায়ের নিঃসঙ্গ জীবন প্রসঙ্গে তিনি জানান, ‘মা একা থাকতে পছন্দ করতেন, বাবার সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল না।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar