1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪৫ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়, মসজিদ কমিটির ব্যতিক্রমী আয়োজন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

৪৫ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায়, মসজিদ কমিটির ব্যতিক্রমী আয়োজন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯০ জন খবরটি পড়েছেন

জামালপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জামালপুরের ইসলামপুরে ৪৫ বছর ইমামতির দায়িত্ব পালন করে বিদায় নিলেন মাওলানা শাজাহান ইসলামী। শারীরিক অসুস্থতার কারণে ইমামতির দায়িত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করলে, তাকে বিদায় জানাতে মসজিদ কমিটি ও মুসল্লিরা রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন।

শুক্রবার (১১ জুলাই) জুম্মার নামাজের পর ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী দক্ষিণপাড়া বড় জামে মসজিদে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। সংবর্ধনার অংশ হিসেবে উপহার সামগ্রী প্রদান ছাড়াও আয়োজন করা হয় মোটরসাইকেল শোডাউন ও প্রাইভেটকারে শোভাযাত্রা, যা বাটিকামারী থেকে সওদাগরের রাইস মিল পর্যন্ত বিস্তৃত ছিল।

স্থানীয়দের ভাষ্যে, এই বিদায়ী সংবর্ধনা শুধু একজন ইমামের প্রতি ভালোবাসা নয়, বরং তিন পুরুষ ধরে ধর্মীয় সেবা প্রদানকারী এক পরিবারের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। শাজাহান ইসলামী ছিলেন তার পরিবারের তৃতীয় প্রজন্মের ইমাম—এর আগে তার দাদা ও পিতা একই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তা জানান, “শাজাহান হুজুর শুধু ইমাম নন, তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। তার শিক্ষা, আদর্শ ও ধর্মীয় জ্ঞান আমাদের কাছে অনুকরণীয়।”

মাওলানা শাজাহান বলেন, “শরীরের কারণে দায়িত্ব ছাড়তে হলো। কিন্তু মুসল্লিরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, তা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি চিরকাল এই মুহূর্তগুলো স্মরণ করব।”

মসজিদ কমিটির আয়োজনে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিদায়ী সংবর্ধনার ছবি ও ভিডিও শেয়ার করেন। স্থানীয়রা এটিকে ইসলামী মূল্যবোধ ও সামাজিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar