1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নানা নাটকীয়তার পর সাতক্ষীরা প্রেস ক্লাবে নতুন কমিটি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নানা নাটকীয়তার পর সাতক্ষীরা প্রেস ক্লাবে নতুন কমিটি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা প্রেস ক্লাবের অচলাবস্থা নিরসনে গঠিত হয়েছে নতুন কমিটি। এতে সভাপতি হয়েছেন আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৬ মে) বিকেলে প্রেস ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

ঘোষণা দেন প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি এবং সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

১৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম শাহিন গোলদার, যিনি এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন।

অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন যমুনা টিভির আকরামুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন।

নির্বাহী সদস্যরা হলেন অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ), আবু তালেব (দৈনিক দৃষ্টিপাত), কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন), আব্দুস সামাদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ) এবং আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন)।

এর আগে, প্রেস ক্লাবের অচলাবস্থা নিরসনে ধারাবাহিক কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় অংশ নিয়ে ক্লাবের পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব গঠনের দাবি তোলেন জেলার সিনিয়র সাংবাদিকরা।

সভায় বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আইয়ের প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাপ্তাহিক সূর্য আলোর আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক কল্যাণের কাজী ময়না, দৃষ্টিপাতের আবু তালেব, কালের কণ্ঠের মোশারফ হোসেন, এফএনএস ও কান্ট্রি টুডের শহীদুল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, এখন টিভির আহসান রাজীব, ভোরের পাতার ডা. মহিদার রহমান এবং বাংলানিউজের তানজির কচি।

বক্তারা প্রেস ক্লাবের চলমান অচলাবস্থা নিরসনে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar