1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সরকারি এ্যাম্বুলেন্স খেকে বেশি ভাড়া আদায় করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একজন চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনকে অবগত করবেন বলে জানান, সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি আরো বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে ভর্তির পর দুইদিন তারা খাবার পান না। খাবারে চিনি দেওয়ার কথা থাকলেও চিনি দেওয়া হয় না।

রোগীদের ১২৯গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও সরেজমিনে পেয়েছি মাত্র ৬৮গ্রাম। তাছাড়া ভালো মানের মাছ সরবরাহ করা হয়না। টেন্ডার অনুযায়ী ৩১০টাকার বাজেট থাকলেও সেখানে ১৮০টাকার ব্রয়লার মুরগী সরবরাহ করা হয়। এ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়,সরকারী ভাড়ার চেয়েও বেশি ভাড়া রোগীদের কাছ থেকে নেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar