
নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হরেছে। বুধবার ২১শে মে বিকালে কাশিমাড়ি ও রমজাননগর ইউনিয়নের বিতরণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রকল্প অফিসার রাসেল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কাজী আরিফুল হক উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগীতায় ছিলেন ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন। কাশিমারি ইউনিয়নের ০২ জন এবং রমজাননগর ইউনিয়নের ০২ জন প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত পরিবারে পানির ট্যাংক বিতরণ করা হয়।