1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার(ডিজিজ কন্ট্রোল) ডাক্তার মিলন হোসেন এবং আরএমও ডাক্তার জিএম তরিকুল ইসলাম।
সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক সোহেল রানা।
যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, ব্র্যাক এর উপজলা প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উপজেলা অফিসার গালিব মিয়া এবং সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যখাতে উদ্ভূত বিভিন্ন ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar