1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষকদের জন্য সুখবর, উৎসব ভাতা বাড়লো ৫০ শতাংশে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু

শিক্ষকদের জন্য সুখবর, উৎসব ভাতা বাড়লো ৫০ শতাংশে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। এখন থেকে তারা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগের ২৫ শতাংশ থেকে দ্বিগুণ করা হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এই ভাতা কার্যকর হবে।

তবে, এই বাড়তি সুবিধা শুধু এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য। একই বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীরা পূর্বের মতোই মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। তাদের ভাতার পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি।

সম্মতিপত্রে আরও বলা হয়েছে, উৎসব ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে তার দায় বহন করতে হবে। ভাতা কার্যকর হবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে। সেই সঙ্গে জি.ও জারি করে অর্থ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar