1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষকদের উৎসব ভাতা বাড়লেও বঞ্চিত কর্মচারীরা, কর্মবিরতির ডাক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু

শিক্ষকদের উৎসব ভাতা বাড়লেও বঞ্চিত কর্মচারীরা, কর্মবিরতির ডাক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুধুমাত্র শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে কর্মচারীদের উপেক্ষা করায় প্রতিবাদস্বরূপ আগামীকাল বুধবার সারা দেশে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তৃতীয় শ্রেণির কর্মচারীরা। এ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।

সংগঠনের আহ্বায়ক মো. জিয়া উদ্দিন সরদার (জিয়া শাহিন) এবং সদস্য সচিব মো. সোলায়মান হোসেন প্রামাণিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। তারা বলেন, শুধুমাত্র শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা হলেও, কর্মচারীদের জন্য তা প্রযোজ্য হয়নি, যা বৈষম্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারের সিদ্ধান্তে কর্মচারীদের প্রতি চরম অবহেলা করা হয়েছে। সম্মতিপত্র সংশোধন করে কর্মচারীদের ভাতাও যদি শিক্ষকদের সমান করা না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৬ মে একটি আদেশ জারি করে জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar