1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

যশোরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ বছর বয়সী শেখ আমির হোসেন পারু বুধবার (১৮ জুন) ভোর ৬টার দিকে হাসপাতালের ৫ নম্বর আইসিইউ বেডে মারা যান। তিনি জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের বাসিন্দা।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মো. রবিউল ইসলাম তুহিন জানান, গত ৫ জুন কিডনিজনিত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে ১৬ জুন বিকেলে মডেল ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং অবশেষে মৃত্যু হয়।

বর্তমানে হাসপাতালের আইসিইউতে আরও তিনজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন বলে জানানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, আইসোলেশন ওয়ার্ডে আরও একজন রোগী চিকিৎসাধীন, যিনি ইতোমধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত বলেন, “করোনার সংক্রমণ অনেক দিন কম থাকলেও সাম্প্রতিক সময়ে হঠাৎ বাড়ছে। যারা আগে থেকেই অসুস্থ বা বয়স্ক, তারা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে।”

তিনি আরও বলেন, করোনার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar