1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
থানা থেকে প্রশ্নপত্র ফাঁস: দুই পুলিশ সদস্য ক্লোজড - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক

থানা থেকে প্রশ্নপত্র ফাঁস: দুই পুলিশ সদস্য ক্লোজড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওগাঁর ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে প্রশাসন। থানার হেফাজতে থাকা ট্রাংকের তালা ভেঙে ইতিহাস দ্বিতীয় পত্রের একটি সেট প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, তবে তা জানাজানি হয় বৃহস্পতিবার। এরপর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও রাজশাহী শিক্ষা বোর্ড পৃথকভাবে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামইরহাট উপজেলার এম এম ডিগ্রি কলেজের জন্য বরাদ্দকৃত প্রশ্নপত্রের তিনটি ট্রাংক থানার লকার রুমে রাখা ছিল। এর একটি ট্রাংক তালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস দ্বিতীয় পত্রের (বিষয় কোড ৩০৫) এক প্যাকেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় লকার রুমের এক কোণে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর ওই সেটের প্রশ্ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বোর্ডের কাছে ওই বিষয়ের ভিন্ন সেট সংরক্ষিত থাকায় নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির সদস্য আ.ন.ম মুফাখখারুল ইসলাম প্রশ্নপত্র হাজতে আসামির সঙ্গে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, থানার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—ভাঙা তালার ট্রাংকের ভেতর ছেঁড়া প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ২৬ জুন থেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar