প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায়ল সুপেয় পানি অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান “পানির কথা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাদদেশে অবস্থিত মথুরাপুর গ্রামে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির অধিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উক্ত অনুষ্ঠানে নারী ও যুবরা অংশ গ্রহণ করেন। সভায় বক্তরা বলেন এই পানির জন্য আমরা জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের স্বীকার হচ্ছি। কখনো জরায়ু কেটে ফেলা. মাথা ভর্তি চুল পড়ে যাওয়া. ৫-৭ মাইল পথ বেয়ে পানি আনতে যাওয়ার পথে বৃহৎ সময় কর্ম ঘন্টা নষ্ট হওয়া. টাকা দিয়ে পানি ক্রয়. পানির আনতে যেয়ে বাসায় রেখে যাওয়া সন্তান পানিতে ডুবে মারা যাওয়া সহ নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম , উপকূল কন্যা অর্পিতা মন্ডল , হালিমা খাতুন প্রমূখ।