1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় প্রেস ক্লাবে হামলা, আহত ৩০ সাংবাদিক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

সাতক্ষীরায় প্রেস ক্লাবে হামলা, আহত ৩০ সাংবাদিক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরায় প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের আমিনুর রহমান, ডিবিসি নিউজের বেলাল হোসেন ও অনির্বাণ পত্রিকার সোহরাব হোসেনসহ আরও অনেকে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রেস ক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পাসহ একদল ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্ত এই হামলা চালায়।

আবুল কাশেম জানান, “আমরা শান্তিপূর্ণভাবে একটি সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই আলিপুর থেকে আনা সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে প্রেস ক্লাব দখলে রেখেছেন এবং বিরোধিতা করলেই হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।”

এদিকে অভিযুক্ত আবু সাঈদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

ঘটনার পর সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বর্তমানে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar