1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৩০ জুন) বিকালে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

প্রথম রাউন্ডের এই তৃতীয় খেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে মুন্সিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে দর্শকদের উদ্দেশ্যে সাতক্ষীরা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর মনিরুজ্জামান বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্র। তারই অংশ হিসাবে সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

এ সময় শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকাত আলী, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সুলাইমান কবির, সদ্য সাবেক শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল আরেফিন, রেজাউল ইসলাম, শেখ মেহেদী হাসান বাবু, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম খোকন প্রমূখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar