1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব

মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় র‍্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার স্থানীয় আটটি ক্লাবের প্রবীণ সদস্যরা অংশ নেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেলাবুনিয়ায় গিয়ে শেষ হয়।

পরে সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার।

প্রবীণরা সমাজের বোঝা নন। তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। প্রবীণদের প্রতি সম্মান ও ইতিবাচক মনোভাব তৈরিতে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থিতা হাওলাদার এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নবীনরা ভবিষ্যতের বিভিন্ন বাধা মোকাবিলা করতে পারবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি প্রবীণ সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar