1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, মামলা কালীগঞ্জে সরকারি জমি নামজারিতে অনিয়ম: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু

লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (২৪ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা বটতলী শহরে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দোকানপাট ও আবাসিক ভবন থেকে নিয়মিত অর্থ আদায় করা হলেও শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এবং বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

বটতলী শহর লোহাগাড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এ এলাকায় ২৮টি তফসিলি ব্যাংক, অসংখ্য বিমা কার্যালয় এবং ১০টি হাসপাতাল রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও চিকিৎসার প্রয়োজনে এখানে আসেন। কিন্তু নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে।

শহরটি পরিচালনার দায়িত্বে থাকা ‘লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি’র বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত কমিটি দীর্ঘ সময় পার করলেও নতুন নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেনি। কমিটির কার্যক্রম ও সংগৃহীত অর্থের ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয় ব্যবসায়ী মুক্তার আহমদ বলেন, “দোকান ও মার্কেট থেকে নিয়মিত অর্থ নেওয়া হলেও আমরা প্রত্যাশিত সেবা পাচ্ছি না। ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। বর্জ্য ফেলার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় গভীর রাতে ময়লা পুড়িয়ে ফেলা হয়, যার ধোঁয়ায় আমাদের শ্বাস নিতে কষ্ট হয়।”

ব্যবসায়ীরা নিয়মিত বর্জ্য সংগ্রহ, নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন এবং পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, বাণিজ্যিক এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তবে অর্থ সংগ্রহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে পরিচালনা কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar