1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ইটভাটার দাপটে বিলুপ্ত খেজুর গাছ, হুমকির মুখে গ্রামীণ ঐতিহ্য - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন প্রজাপতির রঙিন ডানায় প্রাণ-প্রকৃতির বার্তা, জাবিতে ১৬তম প্রজাপতি মেলা প্রধানমন্ত্রীকে সব বলে দেবেন এমপি আমির হামজা নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, আতঙ্ক ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে দেশের ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন

লোহাগাড়ায় ইটভাটার দাপটে বিলুপ্ত খেজুর গাছ, হুমকির মুখে গ্রামীণ ঐতিহ্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
সোমবার (২ নভেম্বর), সকাল ৯টা ২৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও পরিবেশ দূষণে হারিয়ে যাচ্ছে শীতের ঐতিহ্য খেজুরের রস ও গাছ। উপজেলার ৪২টি ইটভাটার মধ্যে মাত্র একটির বৈধ কাগজপত্র থাকলেও বাকিগুলো অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে গ্রামীণ বৃক্ষসম্পদ ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।

শীতের আগমনে গ্রামীণ জনপদে খেজুরের রস সংগ্রহের চিরচেনা দৃশ্য এখন আর দেখা যায় না। একসময় শীতের সকালে খেজুরের রসে ভাপা পিঠা খাওয়ার যে ঐতিহ্য ছিল, তা ইটভাটার আগ্রাসনে বিলুপ্তির পথে। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালিতে খেজুরসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা ভূমি প্রশাসনের তথ্য অনুযায়ী, লোহাগাড়ায় মোট ৪৪টি ইটভাটার মধ্যে দুটি বন্ধ রয়েছে। বাকি ৪২টি ইটভাটার মধ্যে মাত্র একটির বৈধ কাগজপত্র আছে। সবচেয়ে বেশি ২২টি ইটভাটা রয়েছে চরম্বা ইউনিয়নে। স্থানীয়দের দাবি, পরিবেশ আইন অমান্য করে এসব ভাটা পরিচালনা করা হচ্ছে।

সরেজমিনে ইটভাটাগুলোতে কার্যক্রম চালু থাকতে দেখা গেলেও বৈধ কাগজপত্রের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ব্যবস্থাপকরা। তারা জানান, মালিকপক্ষ এ বিষয়ে ভালো বলতে পারবেন এবং তারা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা কবির আহমদ বলেন, “বিবিবিলা গ্রামে তিনটি ইটভাটা রয়েছে, যা গ্রামবাসীর জন্য কষ্টের কারণ। গ্রামের অধিকাংশ মানুষ ইতোমধ্যে নানা রোগে আক্রান্ত হয়েছেন। শুধু অভিযানের ঘোষণা নয়, ইটভাটাগুলোর কাগজপত্র যাচাই, নিয়মিত তদারকি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।”

পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল মনে করেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দ্রুত এসব ভাটার অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar