1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন প্রজাপতির রঙিন ডানায় প্রাণ-প্রকৃতির বার্তা, জাবিতে ১৬তম প্রজাপতি মেলা প্রধানমন্ত্রীকে সব বলে দেবেন এমপি আমির হামজা নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, আতঙ্ক ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে দেশের ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া
শুক্রবার (২৭ নভেম্বর), রাত ৮টা ০৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফরহাদ মোল্যা (৫২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছায়ামানারচর গ্রামের দাউদ মোল্যা এবং আবুল হাসানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে গড়ালে রায় আবুল হাসানের পক্ষে যায় এবং তিনি জমিটির দখলে ছিলেন। এর আগে লাহুড়িয়া পুলিশ ক্যাম্প, থানা ও একাধিক গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

শুক্রবার সকালে আবুল হাসানের পক্ষে ফরহাদ মোল্যাসহ কয়েকজন কৃষক বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন কৃষকদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় ফরহাদ মোল্যা গুরুতর আহত হলে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই জুয়েল জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar