1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন প্রজাপতির রঙিন ডানায় প্রাণ-প্রকৃতির বার্তা, জাবিতে ১৬তম প্রজাপতি মেলা প্রধানমন্ত্রীকে সব বলে দেবেন এমপি আমির হামজা নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, আতঙ্ক ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে দেশের ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন

রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির পাহাড়ি জনপদের পরিবেশ ও জলবায়ু রক্ষায় নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম পেয়েছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গতকাল (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।রাঙামাটির মতো ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন সাইমুন। তার প্রতিষ্ঠিত সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে তিনি রাঙামাটির ১৪টি আদিবাসী জনগোষ্ঠী এবং ১০টি উপজেলার তরুণদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছেন।তার নেতৃত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ে সচেতনতামূলক কমিউনিটি অ্যাকশন সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাক-এর সঙ্গে সমন্বয় করে তিনি শহর পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাইমুন ‘Snake Rescue Team Bangladesh’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন। পাশাপাশি, সাপে কাটা রোগীদের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে তিনি সরকারি কলেজগুলোতে কর্মশালারও আয়োজন করেছেন।করোনাকালীন সময়ে রাঙামাটির দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা, লাশ দাফন ও খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ পর্যন্ত সব ধরনের দুর্যোগ ও সংকটে সাইমুন এবং তার দল সামনের সারিতে থেকে কাজ করেছেন।

রাঙামাটিবাসীর মধ্যে এ অর্জন আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার এ সাফল্য তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar