1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকার অনুদান দিল সরকার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

৫২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকার অনুদান দিল সরকার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে দেশের ৫২০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে পাঁচ লাখ টাকা করে অনুদান দিয়েছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের আওতায় মোট ২৬ কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদান ‘স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান’ হিসেবে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও সরাসরি উপকৃত হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা ২০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা হিসেবে দিতে হবে। এই অর্থ ব্যাংক চেকের মাধ্যমে বিতরণ করতে হবে এবং যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে।

বাকি চার লাখ টাকা শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে ব্যয়ের জন্য ব্যবস্থাপনা কমিটি খাত নির্ধারণ করবে। এর মধ্যে শিক্ষাসামগ্রী, টয়লেট ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, ডিজিটাল ল্যাব, বিশুদ্ধ পানি সরবরাহ ও পাঠাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

সব ব্যয় সরকারি ক্রয় আইন, অপারেশন ম্যানুয়াল ও ‘আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা-২০২৩’ অনুসরণ করে করতে হবে। নির্ধারিত হারে ভ্যাট ও আয়কর কর্তন করে কোষাগারে জমা দিতে হবে।

টাকা ব্যয়ের পর প্রতিটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ রিপোর্ট, বিল-ভাউচার ও নির্ধারিত ফরম্যাটে টপশিট আগামী ২৮ আগস্ট ২০২৫-এর মধ্যে শিক্ষা ভবনের স্কিম দপ্তরে জমা দিতে হবে। এক কপি রিপোর্ট প্রতিষ্ঠানে সংরক্ষণও বাধ্যতামূলক।

মাঠপর্যায়ে অনুদান ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে অন্তত ৩০ শতাংশ প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রমের প্রতিবেদন আগামী তিন মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar