1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিষের গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

বিষের গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরের সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থী বিষের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অবস্থায় নয়জন শিক্ষার্থীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লাসিনী রায় জানান,বুধবার দুপুরে স্কুলে ক্লাস চলাকালিন সময়ে চাকই গ্রামের বক্কার শেখের ছেলে ইসমাইল শেখ স্কুলের পিছনে জমিতে কুমড়া গাছে বিষ মেশানো পানি স্প্রে করে। কিছুক্ষণের মধ্যেই বিষের গন্ধ শ্রেণিকক্ষে প্রবেশ করে। ক্লাস চলাকালে বিকাল আড়াইটার সময় ক্লাসে থাকা কমপক্ষে ১৪-১৫জন শিক্ষার্থী বিষের গন্ধে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। এসময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ নয়জন শিক্ষার্থীকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো- ৫ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম, জাকিয়া সুলতানা, সাউদা ইসলাম, সানজিদা খাতুন ও মোহনা, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী উম্মে আইমান,ইয়াসমিন খাতুন, ৩য় শ্রেণির মর্জিনা খাতুন ও ফারিয়া জামান।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলীমুর রাজিব জানান, কীটনাশক জাতীয় ওষুধের গন্ধে এসব শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা এখন আশংকামুক্ত।

নড়াইল সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোকছুদুল হক জানান, চাকই গ্রামের এক যুবক তার কুমড়া গাছে কীটনাশক ওষুধ স্প্রে করায় তার গন্ধে স্কুলের ১৫জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
বর্তমানে তার সকলেই সুস্থ আছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar