1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে ফিরল নবম স্থানে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে ফিরল নবম স্থানে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ফেরানোর পরপরই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনার পর এই সুখবর পেল মেহেদী হাসান মিরাজের দল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত মে মাসে বার্ষিক হালনাগাদ করা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে নেমে গিয়েছিল। আইসিসি তাদের র‍্যাঙ্কিং প্রকাশ করে ২০২৪ সালের মে মাস থেকে শতভাগ এবং তার আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ ভাগ বিবেচনা করে। ওই এক বছরে ৮টি ওয়ানডে খেলে মাত্র একটিতে জেতায় ৪ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ।

৭৬ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭৬ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের দুর্দান্ত জয় তাদের রেটিং পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের সঙ্গে দুটি রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে, ফলে তাদের মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। এই উন্নতির ফলে মিরাজরা দশম থেকে নবম স্থানে উঠে এসেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে (দশম স্থানে) পেছনে ফেলেছে।

এদিকে, বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়ার দিনে শ্রীলঙ্কা ১০২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে চলে গেছে, যারা এখন পাকিস্তানের (চতুর্থ) পেছনে অবস্থান করছে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar