1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীতি

মুন্সিগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভবেরচর দড়িবাউশিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মাহমুদুল হাসান (৩১) ও মেহেদী (৩০)। মাহমুদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ‘তিশা পরিবহন’-এর একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহমুদুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে তারা সন্দেহ করেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, তিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar