1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্ষিপ্ত জনপ্রতিনিধিদের নৃশংসতা: সালিস না মানায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

ক্ষিপ্ত জনপ্রতিনিধিদের নৃশংসতা: সালিস না মানায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৯ জন খবরটি পড়েছেন

কুমিল্লার মুরাদনগরের কড়ই বাড়ি গ্রামে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব, এ নিয়ে মোট আটজন গ্রেপ্তার হলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজ শনিবার সংবাদ সম্মেলনে জানান, মোবাইল চুরির ঘটনায় গ্রাম্য সালিস অমান্য করে থানায় মামলা দায়েরের জেরে ক্ষিপ্ত হয়ে মেম্বার-চেয়ারম্যানসহ একটি সংঘবদ্ধ চক্র মা রোকসানা আক্তার রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে হত্যা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউপি সদস্য বাচ্চু মিয়া এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের ইন্ধন ছিল বলে র‍্যাব জানিয়েছে। মোবাইল চুরির ঘটনায় বোরহান নামে এক তরুণকে মারধরের পর তার বাবা থানায় অভিযোগ করেন।

র‍্যাব বলছে, এই অভিযোগের জেরেই ২ জুলাই রাতে রুবি আক্তারের পরিবারকে শায়েস্তা করার পরিকল্পনা করা হয় এবং ৩ জুলাই সকালে শতাধিক ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়।

ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে র‍্যাব জানায়, এই হত্যাকাণ্ডের কোনো রাজনৈতিক কারণ নেই। মুরাদনগর থানায় ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar