1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসি'র রেজাল্ট দেখবেন যেভাবে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

এসএসসি’র রেজাল্ট দেখবেন যেভাবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ই জুলাই, বৃহস্পতিবার প্রকাশিত হতে পারে। ওইদিন সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা একযোগে অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ফল প্রকাশের জন্য এই তারিখ প্রস্তাব করা হয়েছে এবং তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট- (www.educationboardresults.gov.bd) ভিজিট করে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ধরন, বছর, বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করতে হবে।

মোবাইল ফোনে ফল জানার উপায়


মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জানার সুযোগ থাকছে।

  • সাধারণ বোর্ড: মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর (যেমন, ঢাকার ক্ষেত্রে Dha), এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর (2025) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
  • মাদ্রাসা বোর্ড: দাখিল পরীক্ষার ফল জানতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
  • কারিগরি বোর্ড: কারিগরি বোর্ডের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে Tec, এরপর স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
  • এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একবারে পুরো প্রতিষ্ঠানের সম্মিলিত ফলাফল ডাউনলোড করতে পারবে।
    আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ফল প্রকাশের জন্য এই তারিখটি সরকারের কাছে প্রস্তাব করেছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে ১০ই জুলাই ফল প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar