1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেড: সরকারের শত কোটি টাকা ব্যয়ের প্রস্তাব - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেড: সরকারের শত কোটি টাকা ব্যয়ের প্রস্তাব

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা, ১৫ জুলাই: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সম্প্রতি একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই বেতন গ্রেড কার্যকর হলে সরকারের বছরে অতিরিক্ত ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা খরচ হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, গত রোববার এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে শুধুমাত্র রিটকারী ৪৫ জন শিক্ষক নন, দেশের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করা সম্ভব হবে। তবে এটি কবে নাগাদ বাস্তবায়ন করা সম্ভব হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেননি, কিন্তু আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদ থাকলেও, কর্মরত আছেন ৩২ হাজার ৩৫২ জন। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত ১৯ জুন উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করে অর্থ মন্ত্রণালয় অফিস আদেশ জারি করে। এর আগে গত ১৩ জুন, আপিল বিভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে অফিশিয়াল গেজেটে অন্তর্ভুক্ত করতে দেওয়া হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন। হাইকোর্ট ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি শিক্ষকদের পক্ষে রায় দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। সেদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও পরবর্তীতে প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক হাইকোর্টে রিট করেছিলেন। ডিপিই থেকে পাঠানো প্রস্তাবটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে, সেখান থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar