1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যৌন হেনস্তার বিচার না পেয়ে আত্মাহুতি: ওড়িশায় কলেজ ছাত্রীর মৃত্যুতে তোলপাড় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

যৌন হেনস্তার বিচার না পেয়ে আত্মাহুতি: ওড়িশায় কলেজ ছাত্রীর মৃত্যুতে তোলপাড়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট,

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওড়িশার বালেশ্বর জেলার এক কলেজ ছাত্রী যৌন হেনস্তার অভিযোগে প্রতিকার না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাতে ভুবনেশ্বরের এমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০ বছর বয়সী ওই ছাত্রী।

শনিবার কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে নিজের গায়ে আগুন দেন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ভুবনেশ্বরের এমসে নেওয়া হয়। তবে শরীরের ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

নিহত ছাত্রী বালেশ্বরের একটি স্বায়ত্তশাসিত কলেজের বিএড বিভাগের ছাত্রী ছিলেন। তিনি বিভাগের প্রধান অধ্যাপকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে আসছিলেন। অভিযোগ ওঠে, কলেজের অভ্যন্তরীণ তদন্ত কমিটি অভিযুক্ত শিক্ষককে ‘ক্লিন চিট’ দেয়। এরপরই মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রী আগুন দিয়ে আত্মাহুতি দেন।

তার বাবা জানিয়েছেন, ছয় মাস ধরে ওই অধ্যাপক তার মেয়েকে হেনস্তা করছিলেন। ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রকাশ করেছিলেন। সহপাঠীরাও জানান, ছাত্রীটিকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া ও পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

পুলিশ ঘটনার পরপরই অভিযুক্ত অধ্যাপক ও কলেজ অধ্যক্ষকে গ্রেপ্তার করে। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরও তদন্তে যুক্ত করা হয়েছে বলে জানান বালেশ্বরের পুলিশ সুপার।

ছাত্রীর মৃত্যুতে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এটিকে ‘সংগঠিত হত্যা’ বলে অভিহিত করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, একটি সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করা অনুচিত।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হাসপাতালে গিয়ে ছাত্রীটির খোঁজ নিয়েছিলেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মৃত ছাত্রীর পরিবারকে আশ্বস্ত করেছেন যে, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar